Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

BN DESK
03 September 2026, 03:40 PM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার কুশা ইউনিয়নের কৃষ্ণপুর পলাশবাড়ি গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।

মৃত সাবেক ইউপি সদস্যের ভাতিজা সঞ্জিত সেন জানান, রাত ১২ টার দিকে তিনি তারাগঞ্জে ব্যবসার শেষে বাড়িতে ফেরেন। রাত ২ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র  নিয়ে এসে ঘরের দরজা কেটে ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ প্রায় ৩ লাখ টাকা সোনার গয়না লুট করে নিয়ে যায়।

রঞ্জন সেন বলেন, এর ডাকাতরা কৃষ্ণ মেম্বার এর বাড়ি আশপাশের কয়েকটি বাড়িতে প্রবেশ করে সকল গেটে দড়ি দিয়ে বেঁধে রাখেন। থানার ওসি এম এ ফারুক হোসেন বলেন, ডাকাতি হয়ে যাওয়া জিনিসপত্রের খোঁজ খবর করা হচ্ছে। ডাকাতদের ধরতে আমরা সর্বত্র চেষ্টা করছি।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার