Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 03:16 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে খালের পানিতে ডুবে সুবহান নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশের সেচ খালের পানিতে ডুবে সে মারা যায়। সুবহান উপজেলার দৌলতপুর আখিড়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িতে ভাত খেয়ে সুবহান খেলতে বের হয়। পরে দুপুর ১২ টার দিকে সুবহান বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন।

বিকেল ৪টা পর্যন্ত সুবহানের খোঁজ পাওয়া না গেলে এক পর্যায়ে সেচ ক্যানেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার