Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও রাখায় যুবকের জেল জরিমানা

BN DESK
08 October 2025, 02:14 PM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও রাখায় যুবকের জেল জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও রাখার অভিযোগে হেলাল হোসেন (৩২) নামের এক যুবককে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।হেলাল হোসেন উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর মাটিয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওইদিন বিকেলে ইকরচালি ইউনিয়নের বামদিঘী ইকোপার্ক এলাকায় মাদকদ্রব্য সেবন করা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে গাঁজা সেবনের সময় যুবক হেলাল হোসেনকে হাতে নাতে ধরা হয়।

এসময় উপস্থিত লোকজনের সামনে হেলালের শরীর থেকে গাঁজা পাওয়া যায়। পরে উপজেলা নিবাহী অফিসার রুবেল রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও রাখার অভিযোগে হেলাল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করেন।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও রাখায় যুবকের জেল জরিমানা

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার