Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে চোরাই গরু বিক্রি করতে এসে জনতার হাতে আটক ১

BN DESK
04 September 2026, 12:32 AM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে চোরাই গরু বিক্রি করতে এসে জনতার হাতে আটক ১

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে চোরাই গরু হাটে বিক্রি করতে এসে গরুর মালিক ও জনতার হাতে একজন আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় তারাগঞ্জ গরুহাটে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুর্শা জিগাতলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী রুমি বেগম সকালে তাদের একটি গাভি বাড়ির পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন।

দুপুরে রুমি বেগম গাভিকে পানি খাইয়ে বাড়ি ফিরে আসেন। পরে বিকেল ৩টায়  গিয়ে দেখেন গাভি নেই। এসময় গরুর মালিক ও তার স্ত্রীসহ তাদের লোকজন তারাগঞ্জ গরুর হাটে ঁেখঁজাখুঁজির এক পর্যায়ে আমিনুর ইসলাম (২১) নামের এক যুবকের হাতে গরুটি দেখতে পেয়ে তাকে আটক করেন। আব্দুর রাজ্জাক ও রুমি তাদের হারিয়ে যাওয়া গাভিটি পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

পরে গরু চোর আমিনুর ইসলামকে ও গরুর মালিক দম্পতিকে ইজরাদার অফিসে নিয়ে গেলে তার জীবনে এটাই প্রথম গরু চুরি বলে স্বীকার করে। আটক গরু চোরের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে। হাট ইজারাদার রাশেদুল ইসলাম জানান, গরুসহ চোরকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে চোরাই গরু বিক্রি করতে এসে জনতার হাতে আটক ১

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার