তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কন্ট্রোল রুম স্থাপন করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন জানিয়েছেন, আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্য প্রদান, অভিযোগ দাখিল কিংবা জরুরি সহায়তা পেতে প্রার্থী, ভোটার, নির্বাচন এজেন্ট ও সাধারণ নাগরিকরা সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুম নম্বর-০১৭৮৮১১৬৬০৭।
তিনি আরো জানান, নির্বাচনি পরিবেশ স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোন ধরণের অনিয়ম, সংহিসতা বা বিধিবহির্ভূত কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমের নম্বরে জানানোর অনুরোধ করেন তিনি।