Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে পাম্পে জারকিনে পেট্রোল মজুত করায় জরিমানা

BN DESK
04 September 2026, 08:35 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে আর বি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধভাবে জারিকেনে পেট্রোল মজুদ করার অপরাধে ৫ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে জারকিনে মজুত রাখা ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলতলি এলাকার অবস্থিত আর বি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধভাবে জারকিনে পেট্র্রোল মজুত করার তথ্য পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন উপস্থিত হয়ে এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মোনাববর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ওই পাম্পে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুত করে বাইরে বেশি দামে বিক্রির পরিকল্পনা রয়েছে। পরে দ্রুত সেখানে গিয়ে জারকিনে করে মজুতকৃত ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত পেট্রোলের বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে পাম্পে জারকিনে পেট্রোল মজুত করায় জরিমানা

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার