Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

BN DESK
04 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে পুকুরে পড়ে হালিমা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইকরচালি ইউনিয়নের বিরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হালিমা বেগম ওই গ্রামের নমির উদ্দিনের স্ত্রী।

ইকরচালি ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধ নমির উদ্দিন দেখতে পান বিছানায় তার স্ত্রী হালিমা বেগম নেই। তিনি মনে করেন ঘুম থেকে হয়তো বাহিরে বেড়িয়েছেন। পরে ছেলে লাল্টু মিয়ার স্ত্রীকে শাশুড়ির কথা বললে তিনি দেখেননি বলে জানান। এসময় বাড়ির বাহিরে বের হয়ে পুকুরে গিয়ে দেখতে পান স্ত্রীর হালিমার মৃত দেহ ভেসে আছে।

হালিমা বেগমের বড় ছেলে লাল্টু বলেন, মা ও বাবা একই ঘরে থাকেন। তিনি মনে করেন ওই দিন রাতে ফজরের আযানের পর বাড়ির বাহিরে থাকা লেট্রিন ব্যবহারের সময় পাশের পুকুর থেকে পানি আনতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিকাল ৪ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার