Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

BN DESK
08 October 2025, 08:48 PM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা (৫৮) নিহত হয়েছে। আজ সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর খুনিয়ার দোলা নামক এলাকায় বাসের ধাক্কায় ওই বৃদ্ধা নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্য ওই বৃদ্ধা বেশ কয়েকদিন ধরে ঘনিরামপুর এলাকায় ঘোরাঘুরি করছিল। কেউ খাবার দিলে খাবার খেতো। ঘটনার দিন সকালে রাস্তা পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই বৃদ্ধা নিহত হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার