Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে হতাহত ২

BN DESK
01 September 2026, 06:41 PM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে হতাহত ২

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুইজনকে আটকের পর গণপিটুনিতে রুপলাল রবিদাস (৪১) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত রুপলাল রবিদাস উপজেলার কুশা ইউনিয়নের বেলতলি মেডিকেল এলাকার খগেন রবিদাসের ছেলে।

জানা যায়, গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে রুপলাল রবিদাস ও তার পিসিত ভাই প্রদীপ রবিদাস  রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকায় ঘোরাফেরা করছিলো। এসময় বুড়িরহাট বাজারের কিছু লোকজন দুইজনকে ভ্যান চোর সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

এসময় রুপলাল ও তার পিসিত ভাই প্রদীপের কথাবার্তায় সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাদের দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই রুপলাল রবিদাস নিহত হয়। প্রদীপ নামের অপরজন গুরতর আহত হয়। খবর পেয়ে তারাগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী ও  থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

 তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক হোসেন বলেন, গণপিটুনিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তি সুস্থ হলেই মূল কারণ জানা যাবে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে হতাহত ২

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার