Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে রুপলাল ও প্রদীপ রবিদাস হত্যা মামলার আরও একজন আসামি গ্রেফতার

BN DESK
03 September 2026, 03:21 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে আলোচিত মুচি রুপলাল ও প্রদীপ রবিদাস হত্যা মামলার অভিযুক্ত আসামি মাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম(২৪) ফরিকরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, ২০২৪ সালে ৯ আগস্ট মুচি রুপলাল তার মেয়ের আর্শিবাদ করতে যাওয়ার জন্য ভাগ্নি জামাতা মিঠাপুকুরের প্রদীপ রবিদাসকে বাড়িতে নিয়ে আসার পথে সয়ার ইউনিয়নের বটতলা নামকস্থলে পৌঁছালে চোর সন্দেহে একদল দুর্বৃত্ত মব সৃষ্টি করে তাদের দুজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওতে গ্রেফতারকৃত মাজেদুল ইসলামকে মুচি সম্প্রদায়ের রুপলাল ও প্রদীপ রবিদাসকে পিটানোর দৃশ্যে দেখা যায়। এদিকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নিহত রুপলালের পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিলে যে মাজেদুল ইসলাম সরাসরি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রুপলাল ও প্রদীপ দাসকে হত্যা মামলার অভিযুক্ত মাজেদুল ইসলামকে র‌্যাব-১৩ গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ওই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে রুপলাল ও প্রদীপ রবিদাস হত্যা মামলার আরও একজন আসামি গ্রেফতার

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার