Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

BN DESK
04 September 2026, 01:17 AM পড়তে ১ মিনিট
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায়  তারাগঞ্জের সেই অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, তারাগঞ্জ হাইওয়ে থানার অধীন পাগলাপীর-ডালিয়া সড়কের গঞ্জিপুর নামক স্থানে গত ৬ মে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় এক মানসিক ভারসাম্যহীন (৭০) বছর বয়সের এক অজ্ঞাতনামা বৃদ্ধা।

খবর পেয়ে তাৎক্ষাণিকভাবে হাইওয়ে পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার হাসপাতালের কর্মরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন।

নিহত বৃদ্ধান পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার