Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

BN DESK
01 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
রংপুরের তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :  রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর মেহেদী হাসান মুহিতের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কেল্লারপাড় এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

মুহিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিন হেলাল মাস্টারের ছেলে। তিনি চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে অধ্যয়রত ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে শখের বসে মুহিতসহ ৫ বন্ধু মিলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে আসেন। নদীর তীরে হাত দিয়ে তারা মাছ ধরতে থাকেন। সাঁতার না জানায় দুপুরে নদীর গভীরে ডুবে নিখোঁজ হন মুহিত। আব্দুল্লা আল হাদী জানান, মোহিতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার