Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 01:42 PM পড়তে ১ মিনিট
রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম (৪২) নিজ বাসভবনে নৃশংসভাবে খুন হয়েছেন। নিহত আসমার বাবার বাড়ি উপজেলার ঘোষপুর গ্রামে। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।

নিহত আসমা বেগম দুই সন্তানের জননী। তার বড় মেয়ে সনিয়া বেগম বগুড়ায় বিবাহিত জীবনযাপন করছেন এবং এক সন্তানের মা। ছেলে সন্তান বগুড়ায় অবস্থান করছেন। প্রবাসী স্বামী সাজু মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। আসমা বেগম একাই ভবানীপুরে নিজের মালিকানাধীন ২০ শতক জমির ওপর নির্মিত বাড়িতে বসবাস করতেন।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সাথে আসমা বেগমের ফোনে কথা হয়। এরপর থেকে বহুবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে সাজু মিয়া স্থানীয় বাসিন্দা রাজ্জাক মিয়ার ছেলে তারাজুলের মাধ্যমে খোঁজ নিতে বলেন। তারাজুল গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দক্ষিণ পাশে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায় আসমার মরদেহ।

তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যান ও গ্রাম পুলিশ ভেন্ডাবাড়ি ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার