Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের পীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:38 PM পড়তে ১ মিনিট
রংপুরের পীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা নদী থেকে আক্তার প্রধান সুজন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আখিরা নদীতে ভাসমান অবস্থায় কাপড়বিহীন অবস্থায় একজন মানুষকে দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত সুজন পৌরসভার থানাপাড়া গ্রামের মমতাজ প্রধানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভিকটিম পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং প্রতিদিন সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত রিকশা চালাতেন। পরে রিকশা রেখে তিনি প্রায় আখিরা নদীর পাড়সহ আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন। ভিকটিমের মরদেহ উল্টেপাল্টে দেখা হলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের পীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার