Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে শোকজ

BN DESK
10 October 2025, 10:37 PM পড়তে ১ মিনিট
রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে শোকজ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামানকে শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন। আজ সোমবার (২৩ জুন) তিনি ওই শোকজ নোটিশ জারি করেন এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গোপিনাথপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে আব্দুল মোতালেব ও আব্দুস সামাদ নামে স্থানীয় দুই সবজি ব্যবসায়ী কাঁচা মরিচ কেনাবেচা করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামান কখন আসেন আর যান তা’ কেউই জানেন না।

তবে তার আসা যাওয়ার খবর কেউ না জানলেও ক্লিনিকের চাবি থাকে ওই দু’ ব্যবসায়ীর কাছে- এটা সবারই জানা। আর সুযোগ কাজে লাগিয়ে দুই ব্যবসায়ী সেখানে মরিচের আড়ৎ খুলে বসেছেন। সেখানেই তারা চাষিদের কাছ থেকে মরিচ কেনেন আবার তা’ খুচরা সবজি ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করেন। এনিয়ে আজ সোমবার (২৩ জুন) দৈনিক করতোয়ার ৫নং পাতায় ‘বদরগঞ্জের গোপিনাথপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এখন কাঁচা মরিচের আড়ৎ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সর্বত্রই তোলপাড়ের সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি আসার পর আজ সোমবার (২৩ জুন) তাকে (হাসানুজ্জামান) শোকজ করা হয়েছে এবং তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: রংপুর বদরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে শোকজ

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার