বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ট্রাকচাপায় আনোয়ার হোসেন (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব পাঠানপাড়া এলাকার বালাপাড়ার আকবর আলীর ছেলে। গতকাল শনিবার রাতে লালদিঘী-ট্যাকসেরহাট সড়কের দফাদারপাড়া মোড়ে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাড়ি থেকে মটরসাইকেল যোগে ট্যাকসেরহাটে যাচ্ছিলেন। তিনি দফাদারপাড়া মোড়ে পৌঁছালে ট্যাকসেরহাট থেকে ছেড়ে আসা লালদিঘীগামী একটি ট্রাক সরাসরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ রোববার (১ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বদরগঞ্জ থানার ওসি এ.কে.এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।