বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ ধানক্ষেত থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে। আজ শুক্রবার (২৩ মে) সকালে পৌরশহরের বিলপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা ওই অজ্ঞাত ব্যক্তি রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কারণ ঘটনাস্থল থেকে তার কাটার যন্ত্র ও বৈদ্যুতিক খুঁটিতে উঠানোর কাজে ব্যবহৃত রড উদ্ধার করা হয়। এছাড়া মরদেহটি যেখানে পড়েছিল তার সাথেই রয়েছে বৈদ্যুতিক খুঁটি।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ.কে.এম আতিকুর রহমান বলেন, মরদেহটি থানা হেফাজতে পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।