Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের বদরগঞ্জে ফল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

BN DESK
03 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ফল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন ওই ফল মার্কেটে এঘটনা ঘটে। এসময় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, দোকানদাররা প্রতি রাতের ন্যায় গতকাল শুক্রবার রাতে দোকান বন্ধ করে চলে যান। কিন্তু মধ্য রাতে হঠাৎ ফল মার্কেটে আগুন জ্বলে উঠে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীকে বিষয়টি জানালে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হতে পারে বলে দমকল বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলমান রয়েছে। আজ শনিবার (৭ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা।

এলাকা: রংপুর বদরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের বদরগঞ্জে ফল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার