Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
04 September 2026, 01:09 AM পড়তে ১ মিনিট
রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম আয়েশা সিদ্দিকা (৩৫)। সে পৌর শহরের সৌখিনপাড়ার আইনুল হকের স্ত্রী।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ও ৬৫ হাজার টাকা উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ.কে.এম আতিকুর রহমান বলেন, আয়েশা সিদ্দিকাকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অয়েশা সিদ্দিকা ও তার স্বামী আইনুল হক পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এলাকা: রংপুর বদরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার