Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের বিনোদন কেন্দ্রগুলো ছিল বসন্ত বরণে মুখর

BN DESK
04 September 2026, 11:58 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে পহেলা ফাল্গুনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে বিনোদন কেন্দ্রগুলোতে তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলে আনন্দে মেতে ওঠে।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রংপুর মহানগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, চিকলিপার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বরসহ সব স্থানেই দেখা যায় মানুষের ঢল। একই চিত্র লক্ষ্য কর যায় শহর থেকে একটু দূরে ভিন্নজগত, আনন্দনগর, মহিপুরঘাট, কাউনিয়া তিস্তাসড়ক সেতু পয়েন্টেও।

দর্শনার্থী মৌসুমী নামের এক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি বলেন, বাঙ্গালির চিরন্তন ঐতিহ্য বসন্ত বরণের সাথে ভালোবাসা দিবস অন্যরকম আনন্দ এনে দিয়েছে। অনেকে গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন ফুল দিয়ে আপনজনকে শুভেচ্ছা জানাচ্ছেন।

নগরীতে অবস্থিত তাজহাট রাজবাড়ি ও জাদুঘর। এখানেও সব ধরণের মানুষের পদচারণায় মুখর ছিল। ঐতিহ্যবাহী এই বাড়িটি রংপুরের বিনোদন প্রেমীদের মধ্যে সব চেয়ে আর্কষণীয়। রংপুর বেতার কেন্দ্রের কোল ঘেষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। সেখানেও ভিড় ছিল লক্ষ্য করার মত। বিলের বুকে স্পিড বোর্ড চলছে দ্রুত বেগে এ পাশ থেকে ওপাশ। এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের বিনোদন কেন্দ্রগুলো ছিল বসন্ত বরণে মুখর

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার