Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের মিঠাপুকুরে অস্বস্তিকর গরমে বেড়েছে হাত পাখার কদর

BN DESK
03 September 2026, 03:39 PM পড়তে ১ মিনিট
রংপুরের মিঠাপুকুরে অস্বস্তিকর গরমে বেড়েছে হাত পাখার কদর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বেড়েছে হাতপাখার কদর। বিদ্যুতের লোডশেডিংয়ে অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে লোকজন হাত পাখা ব্যবহার করছেন। জানা যায়, গত এক সপ্তাহ ধরে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে রাতে ঘন ঘন লোডশেডিং হওয়ায় অসহনীয় গরমে নাজেহাল হয়ে পড়ে জনজীবন।

সদরের বাসিন্দা ঝরনা রানী বলেন, বর্ষাকালে এরকম গরম এরআগে হয়েছে বলে মনে পড়ে না। গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। এ অবস্থায় হাত পাখার উপর নির্ভর করতে হচ্ছে। আইনুল কবির নামে আরেকজন জানান, এক ঘন্টা পর পর লোডশেডিংয়ে ঘুম হয় না। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না। বাতাস না থাকায় ভ্যাপসা গরমে একটু স্বস্তি পেতে হাতপাখা ব্যবহার করতে হচ্ছে।

উপজেলায় হাতপাখার কদর বেড়ে যাওয়ায় বগুড়া জেলা থেকে এখানে হাতপাখা বিক্রি করতে আসেন মোকলেছার রহমান নামে একজন তালপাখার ফেরিওয়ালা। তিনি জানান, বাপ-দাদারা এসব হাতপাখা তৈরি করতেন। এসব হাতপাখা বিভিন্ন হাট বাজার ও মেলাতে বিক্রি করা হত।

বাপ-দাদার হাত ধরেই এ ব্যবসায় জড়িয়েছেন তিনি। তার কাছে ২০ থেকে ৬০ টাকা দামের তাল পাতা দিয়ে তৈরি হাত পাখা পাওয়া রয়েছে। উপজেলা সদর বাজারের চাল বিক্রেতা বালা মিয়া জানান, মানুষের চাহিদা থাকায় হাতপাখা সংগ্রহ করে তিনিও বিক্রি করছেন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নুরুল ইসলাম লালন জানান, তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা হয়েছিল। বর্তমানে লোডশেডিং কমেছে।

এলাকা: রংপুর মিঠাপুকুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের মিঠাপুকুরে অস্বস্তিকর গরমে বেড়েছে হাত পাখার কদর

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার