Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে অটিজম শিশুদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

BN DESK
03 September 2026, 04:02 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির (২০২৫-২০২৬) আওতায় অটিজম শিশুদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম। রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণে রংপুর সদর উপজেলার ১৭টি বিদ্যালয় অংশগ্রহণ করে।

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে অটিজম শিশুদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার