Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে অটোরিক্সা উদ্ধারসহ ৫ অটো চোর গ্রেফতার

BN DESK
10 October 2025, 07:02 PM পড়তে ১ মিনিট
রংপুরে অটোরিক্সা উদ্ধারসহ ৫ অটো চোর গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি :  রংপুরে চুরি যাওয়া অটো উদ্ধারসহ ৫ অটো চোরকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।  বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। গ্রেফতারকৃতরা হলেন রংপুর নগরীর মুন্সিপাড়ার রহমতুল্লাহর ছেলে রাকিবুল ইসলাম (২৫), তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মজনু (৪০), সহযোগী আসামী গংগাচড়া উপজেলার মৌলভীবাজার এলাকার আশরাফের ছেলে বাবুল (৫০), আবেদ আলীর ছেলের মাসুদ রানা পনির (৩৮), সোলায়মান মিয়ার খরকুর ছেলে দুলাল মিয়া (৫০)। 

পুলিশ জানায়, গত বুধবার রংপুর নগরীর গোমস্তাপাড়ার বাধন ছাত্রাবাসের সামনে রাস্তার পার্শে জহুরুল ইসলাম তার অটোরিক্সাটি রেখে চাবি নিয়ে ভাড়া বাসায় দুপুরের খাবারের জন্য যান। খাবার খেয়ে বের হয়ে দেখেন তার অটোরিক্সাটি নাই । পরে জহুরুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তে পুলিশ অটোরিক্সা চুরির সাথে জড়িত নগরীর মুন্সিপাড়ার রাকিবুল ইসলাম ও মজনুকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা অটো চুরির বিষয়টি স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গংগাচড়ার আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে অটো উদ্ধার করা হয়। এ সময় অটোরিক্সার খোলা বিভিন্ন যন্ত্রাংশ এবং ৪ টি ব্যাটারি ও একটি চোরাই অটোরিক্সা জব্দ করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, অটো চুরির মামলার পর দায়িত্বপ্রাপ্ত অফিসার অভিযান চালিয়ে অটো উদ্ধারসহ ৫ জন চোরকে গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রংপুরে অটোরিক্সা উদ্ধারসহ ৫ অটো চোর গ্রেফতার

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার