Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ

BN DESK
04 September 2026, 12:45 AM পড়তে ১ মিনিট
রংপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়সহ ঢাকামুখী যানবাহনগুলো শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে বড়দরগায় হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিশেষ চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষাসহ চালকদের সড়ক দুর্ঘটনা এড়াতে গতিসীমা মেনে ধৈর্য্য সহকারে যানবাহন চালনার অনুরোধ জানান তিনি। এছাড়াও মহাসড়কের পয়েন্ট গোবিন্দগঞ্জ বাজারে হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীসহ বিভিন্ন কাউন্টারে গিয়ে যাত্রীদের সাথে কুশলাদি বিনিময় ও কাউন্টার মাস্টারদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করেন তিনি।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী যাত্রীদের যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বগুড়া-রংপুর-সৈয়দপুর-বাংলাবান্ধা মহাসড়কে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে মহাসড়কে স্পিডগানসহ আটটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় এসব চেকপোস্টে মহাসড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শতাধিক প্রসিকিউশন দেওয়া হয়েছে।

এছাড়াও তারাগঞ্জ, বড়দরগা এবং ১০ মাইল চেকপোস্টে যৌথবাহিনীরা কাজ করছে। হাইওয়ে পুলিশের কন্ট্রোলরুমে বসে গোবিন্দগঞ্জ পয়েন্টে যানজট পরিস্থিতি মনিটরিং করেন তিনি। পরে হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুমে আসেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হায়দার। এসময় পুলিশ সুপার এবং সেনাবাহিনীর গাইবান্ধার সিও গোবিন্দগঞ্জ পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা ও সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে মহাসড়কে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সশস্ত্র বাহিনী সমন্বিতভাবে যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। ঈদের আগে এবং পরে সাত দিনে (৪-১০জুন) মহাসড়কে বেশকিছু দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি হয়েছে। 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার