Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে আনসার ভিডিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

BN DESK
03 September 2026, 03:20 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। তিনি রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস।

এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে ন্যায়, সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইফতার মাহফিলে রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিট কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান। শেষে দেশ, জাতি ও বাহিনীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে আনসার ভিডিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার