Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

BN DESK
04 September 2026, 12:40 AM পড়তে ১ মিনিট
রংপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে কাভার্ড ভ্যানের চাপায় ফরহাদ আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় চালক পলাতক থাকলেও কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস। নিহত ফরহাদ আলম রংপুর নগরীর লালকুঠির মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে প্রথমে অটোর ধাক্কায় মোটরসাইকেল চালক আকিজ কোম্পানির কাভার্ড ভ্যানের পিছনের চাকায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালকের উপর দিয়ে কাভার্ড ভ্যানের পিছনের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল চালক।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই  আকিজ কোম্পানির কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার