Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে খেজুর ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

BN DESK
03 September 2026, 02:59 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে রংপুরে সিটি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংস্থার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম অভিযানের নেতৃত্ব দেন। নগরীর সিটি বাজারের খেজুর, ফলের দোকানসহ মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে খেজুরের মূল্য তালিকা প্রদর্শন ও মান সম্মত পণ্য বিক্রি না করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে মাছ বাজারে রঙিন লাইট অপসারণের আল্টিমেটাম দেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পার্থ বোস, সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, ক্যাব জেলা সভাপতি আব্দুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে খেজুর ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার