Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে চার বছরেও সংস্কার হয়নি ফুলেরজান সেতু

BN DESK
19 May 2026, 03:08 AM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার মানুষের মধ্যে সংযোগ সড়কের নলেয়া নদীর ওপর ফুলেরজান সেতু। প্রায় ৪ বছর ধরে সেতুটির পাটাতন ভেঙে থাকলেও করা হয়নি সংস্কার। ফলে মাঝারি ও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে সেতুতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ৩ উপজেলার বাসিন্দা। 

এলাকাবাসী জানায়, পীরগঞ্জ উপজেলা সদর থেকে শানেরহাট ভায়া মিঠাপুকুরের বড় হযরতপুর দিয়ে বৈরতীহাট হয়ে পীরগাছাগামী সড়কের ভগবতীপুর নামক স্থানে ফুলেরজান সেতু। পীরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছার সাথে সড়ক যোগাযোগের সহজ রাস্তা এটি। তবে ভাঙা সেতু সংস্কারের অভাবে তিন উপজেলার হাজারও মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। 

হযরতপুর ইউনিয়নের বাসিন্দা নাসিমুল ইসলাম, হযরত আলী, দামোদরপুর গ্রামের লিটন প্রধান বলেন, এটিই আমাদের চলাচলের প্রধান রাস্তা। 

ব্রিজটি ভেঙে যাওয়ায় খুব সমস্যায় পড়েছি। কৃষকরা ফসল বেচা-কেনার জন্য এখন প্রায় ১৫/২০ কি.মি অতিরিক্ত রাস্তা ঘুরে হাট-বাজারে যান। এতে খরচও বেড়ে যায়। শানেরহাট ইউনিয়নের ব্যবসায়ী মান্নান খান বলেন, ব্রিজটি ভাল থাকতে মানুষ শানেরহাটে আসায় হাটের দিন ব্যবসা বেশ জমজমাট হতো। ফুলেরজান ব্রিজ দিয়ে মালামাল পরিবহন না হওযায় ব্যবসা কমে গেছে।

শানেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মেছবাহুর রহমান বলেন, সেতুটি আমাদের উপজেলায় নয়, পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলায়। আমি হযরতপুর ইউনিয়ন চেয়ারম্যানকে অনেকবার ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। তিনি বলেছেন, বরাদ্দ পাওয়া গেলে সংস্কার হবে।

পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পী জানান, সেতুটি মিঠাপুকুর উপজেলা সীমানার মধ্যে পড়েছে। এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। 

মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর জানান, ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য ইতোমধ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। 

 

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে চার বছরেও সংস্কার হয়নি ফুলেরজান সেতু

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার