Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

BN DESK
04 September 2026, 01:25 AM পড়তে ১ মিনিট
রংপুরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে কোরবানির পশুর হাটে বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। নগরীর সবচেয়ে বড় পশুর হাট লালবাগে গরু ও ক্রেতার সংখ্যা কম বর্তমানে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বাড়ছে। বাজারে সব ধরনের গরু থাকলেও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। কারো মতে গত বছরের চেয়ে দাম কিছুটা কম। দেখা গেছে, ছোট সাইজের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।

মাঝারি সাইজের গরু দেড় থেকে দুই লাখ টাকা, আর বড় গরুর দাম চাওয়া হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা। গত বুধবার লালবাগ হাটে আমিনুল দুটি গরু নিয়ে এসেছেন। বেলা ১ টায় তিনি একটি গরু বিক্রি করেছেন ৯০ হাজার টাকায়। তার অন্য দুটি গরু বড় সাইজের। দরদাম করে চলে যাচ্ছেন ক্রেতারা। এই হাটে তার সব গরুই বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন তিনি। আমিনুল ইসলামের দাবি, গত বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে দাম কিছুটা কম।

এদিকে, গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। কাউনিয়া উপজেলার রফিকুল চৌধুরী বলেন, গত হাটের চেয়ে এই হাটে গরুর দাম বেশি। দরদামে না বনলে খানসামা হাট থেকে গরু কিনব। 
রংপুর প্রাণিসম্পদ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় রংপুর বিভাগের ৮ জেলায় ১৪ লাখ ১২ হাজারের বেশি কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে।

এবার ১৯ লাখ ৮০ হাজার ৩৯০ টি গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা, ভেড়া সহ কোরবানির প্রাণী প্রস্তুত করেছেন বিভাগের ১ লাখ ৯৭ হাজার ৪১৪ জন ছোট-বড় খামারি ও গৃহস্থরা। এই বিভাগের ৮ জেলায় মোট চাহিদার চেয়ে প্রায় ৫ লাখ ৬৮ হাজার পশু বেশি রয়েছে। কোরবানির উদ্দেশ্যে ৮ লাখের মত গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন প্রায় আড়াই লাখ খামারি।

এছাড়া দুই লাখের বেশি গৃহস্থ প্রায় ১০ লাখ গরু-খাসি প্রস্তুত করেছেন। রংপুর জেলায় কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৫২ টি। আর প্রস্তুত করা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৩১২ টি। এই জেলায় চাহিদার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৬১টি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার