Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে জোড়া খুন মামলায় ২ জনের মৃত্যুদন্ডাদেশ, একজনের যাবজ্জীবন

BN DESK
09 October 2025, 05:18 PM পড়তে ১ মিনিট
রংপুরে জোড়া খুন মামলায় ২ জনের মৃত্যুদন্ডাদেশ, একজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি : রংপুরে জোড়া খুনের ঘটনায় আদালত রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল নামে দুই আসামিকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।

রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিলা তাহেরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুর রাজ্জাক মন্ডল (৪০)।

এ ঘটনার পরেরদিন পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ ঘটনায় স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল এবং হারুন মন্ডলকে মৃত্যুদন্ড এবং আকমল হোসেনকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

সরকারি আইন কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, তারা ন্যায় বিচার পেয়েছেন। অন্যায় করলে এর শাস্তি পেতে হবে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে জোড়া খুন মামলায় ২ জনের মৃত্যুদন্ডাদেশ, একজনের যাবজ্জীবন

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার