Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে ঝড়-শীলাবৃষ্টি ফসলের ক্ষতি, বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১

BN DESK
03 September 2026, 03:40 PM পড়তে ১ মিনিট

রংপুর প্রতিনিধি : আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে রংপুরের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতভর দমকা হাওয়া ও শিলাবৃষ্টির তাণ্ডবে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং একই পরিবারের আরও চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী বেগম (৫০) ওই এলাকার চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের ঝড়ে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিঁড়ে গিয়ে টিনের ঘরের সঙ্গে লেগে থাকে। এতে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। শনিবার সকালে নামাজ আদায়ের জন্য ঘরের দরজায় হাত দিলে কাজলী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী সাইফুল ইসলাম, মেয়ে সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজলী বেগমের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাহার কাছনা এলাকার সিটি পুলিশ সদস্য রফিকুল ইসলাম জানান, বিদ্যুতের ছেঁড়া তার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন চরাঞ্চলে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভুট্টা, ধান ও বিভিন্ন শাক-সবজির ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। অনেক ক্ষেতেই শিলার আঘাতে গাছ ভেঙে পড়েছে এবং ফলন নষ্ট হয়ে গেছে।

জেলা কৃষি কর্মকর্তা রোকনুরজ্জামান বলেন, রাত থেকে ভোর পর্যন্ত দমকা হাওয়া ও বৃষ্টিপাতে কৃষকদের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, মৌসুমি বৈরি আবহাওয়ার কারণে এ ধরনের ঝড়-বৃষ্টির প্রবণতা আরও কিছুদিন থাকতে পারে। 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে ঝড়-শীলাবৃষ্টি ফসলের ক্ষতি, বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার