Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে ডাক্তার পরিচয় দিয়ে লাশের পরিবারের কাছে টাকা গ্রহণকালে দালাল গ্রেফতার

BN DESK
07 October 2025, 04:33 AM পড়তে ১ মিনিট
রংপুরে ডাক্তার পরিচয় দিয়ে লাশের পরিবারের কাছে টাকা গ্রহণকালে দালাল গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে ডাক্তার পরিচয় দিয়ে টাকা গ্রহণকালে মেহেদী হাসান (৩৮) নামে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার নিহত মোসলেম উদ্দিনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে থাকা লাশের দ্রুত ময়নাতদন্তের জন্য জিনিসপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান ভুক্তভোগী পরিবারের কাছে ৮ হাজার টাকা গ্রহণ করেন। এ বিষয়টি পুলিশ কোনভাবে অবহিত হলে ঘটনাস্থল থেকেই টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দালাল মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা গ্রহণ করে আসছিলেন। তিনি মর্গে থাকা লাশের পরিবারের কাছে টাকা গ্রহণ করে এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে ডাক্তার পরিচয় দিয়ে লাশের পরিবারের কাছে টাকা গ্রহণকালে দালাল গ্রেফতার

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার