Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে নকল পণ্য উদ্ধার লক্ষাধিক টাকা জরিমানা

BN DESK
03 September 2026, 03:05 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি:  রংপুরে নকল মোজো, সেভেন আপ, ফ্রুটো, টেন আপ পণ্য উদ্ধার করেছে প্রশাসন। এসময় দুটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (৯ মার্চ) বিকেলে নগরীর কুটিরপাড়া ও কামালকাছনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ ও নুসরাত আরা জরিমানা করেন।

নগরীর কুটিরপাড়া এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথ উদ্যোগে মেসার্স দানিস ট্রেডার্স ও মেসার্স রুমন ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করে।

অভিযানে নকল মোজো, সেভেন আপ, টেন আপ পণ্য উদ্ধার ও বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। শিশুদের জন্য ক্ষতিকর পণ্য তৈরি ও বাজারজাতের জন্য গোডাউনজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত বিপুল মালামাল বিনষ্ট করে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মালামাল সংরক্ষণ ও বাজারজাত না করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের এফএসও মোঃ লোকমান হোসাইন বলেন, এনএসআই’র তথ্যে আমরা দুটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণে শিশুদের জন্য ক্ষতিকর নকল  মোজো, সেভেন আপ, ফ্রটো, টেন আপ পণ্য উদ্ধার করা হয়। সেই সাথে দুটি কারখানার মালিককে জরিমানাসহ সতর্ক করা হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে নকল পণ্য উদ্ধার লক্ষাধিক টাকা জরিমানা

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার