Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অপরাধে দুইজনের ১৪ বছর কারাদণ্ড

BN DESK
03 September 2026, 03:56 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অপরাধে দুই আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান হয়েছে। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রংপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১ মহানগর আদালতের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রংপুরের হারাগাছ এলাকার সারাই বাচ্চাটারীর  মৃত তমিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০) এবং মকদুম আলীর ছেলে মেহেরুল ইসলাম সাদ্দাম (৩১)।

মামলার বিবরণ অনুযায়ী, গ্রেফতারকৃত আসামি মো. রেজাউল (৪৩) ও মো. মেহেরুল ইসলাম সাদ্দামের (৩১) কাছে থেকে ২টি কার্টুনে রাখা ৪ হাজার পাতা নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল হাদী বেলাল আদালতে অভিযোগ প্রমাণে সক্ষম হলে বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে রায় দেন। রায়ে উভয় আসামিকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মহানগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর শাহীনুর আলম জানান, জাল ব্যান্ডরোলের মাধ্যমে সরকারের রাজস্ব চুরি বন্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অপরাধে দুইজনের ১৪ বছর কারাদণ্ড

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার