Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে পর্যাপ্ত ইউরিয়া সার সংরক্ষণে গুদাম ঘর সংকট

BN DESK
02 September 2026, 08:18 PM পড়তে ১ মিনিট
রংপুরে পর্যাপ্ত ইউরিয়া সার সংরক্ষণে গুদাম ঘর সংকট

সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর প্রতিনিধি : কৃষিতে এগিয়ে থাকা রংপুরে গুদাম সংকটের কারণে পর্যাপ্ত সার মজুদ রাখা সম্ভব হচ্ছে না। ফলে নির্দিষ্ট সময়ে ডিলারদের কাছে সার সরবরাহে হিমশিম খাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

সংকট নিরসনে রংপুর নগরীর আলমনগর এলাকায় ৭৪ শতাংশ জমিতে ৩ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার একটি প্রি-ফ্যাব্রিকেটেড স্টিল গুদাম নির্মাণের উদ্যোগ নেয় বিএডিসি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এআর কনসোর্টিয়াম সময়মতো কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে রংপুরে মাত্র ৪ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি নন ইউরিয়া গুদাম রয়েছে। অথচ জেলার চাহিদা প্রায় সাড়ে ২০ হাজার মেট্রিক টন। গুদামের অভাবে আপদকালীন সার মজুদ রাখা সম্ভব হচ্ছে না। ফলে সার বিক্রয় ও বিতরণে ডিলার ও কৃষকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সার গুদামগুলোর রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় ২০২২ সালের নভেম্বরে দরপত্র আহ্বান করা হয়। যাচাই শেষে ২০২৩ সালের ২ এপ্রিল এআর কনসোর্টিয়ামের সাথে ৮ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ১৫৯ টাকার চুক্তি স্বাক্ষর হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও চলতি বছরের ২৪ আগস্ট নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।

বিএডিসির নির্মাণ প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, শর্তানুযায়ী গত বছরের আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী তানভীর আহমেদ জানান, জমি ১৪-১৫ ফুট নিচু থাকায় মাটি ভরাটে দীর্ঘ সময় লেগেছে। ফলে সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি।

তবে ইতোমধ্যে ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে বলেও দাবি করেন তিনি। বিএডিসি সূত্রে জানা গেছে, গত বছর রংপুর জেলায় টিএসপি, এমওপি ও ডিএপি মিলিয়ে নন ইউরিয়া সারের চাহিদা ছিল ২০ হাজার ৫২৬ টন। জেলার বিদ্যমান তিনটি গুদামের ধারণ ক্ষমতা মাত্র ৬ হাজার মেট্রিক টন হওয়ায় চাহিদা মেটানো যাচ্ছে না।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে পর্যাপ্ত ইউরিয়া সার সংরক্ষণে গুদাম ঘর সংকট

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার