Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

BN DESK
10 October 2025, 10:33 AM পড়তে ১ মিনিট
রংপুরে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে দিনব্যাপী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি বিশেষজ্ঞ সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকালে হাইপারটেনসন এন্ড রিসার্চ সেন্টারে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ ও অধ্যাপক ডা. জাকির হোসেন। এসময় তিনি রোগীদের বিভিন্ন পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ অধ্যক্ষ ও অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর কথা শুনলেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। এতে বিচলিত হওয়ার কিছু নেই। নিয়ম মতো চলা, খাদ্যাভাস তৈরি করা, ওজন কমানো এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক চললে এ ধরণের রোগ এড়িয়ে চলা সম্ভব।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার