Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে বাড়িতে ডাকাতি

BN DESK
10 October 2025, 08:33 AM পড়তে ১ মিনিট
রংপুরে বাড়িতে ডাকাতি

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বিএনপির এক নেতা রাজিব চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মেয়ের জন্য তৈরি ৮ ভরি ও বোনের ৫ ভরিসহ মোট ১৩ ভরি স্বর্ণের গয়না ও সাড়ে ৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর নুরপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রাজিব চৌধুরী জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ভূক্তভোগী জানান, শ্বশুরের অসুস্থতার কারণে গত শুক্রবার স্ত্রী আইরিন আক্তার সেতু ও মেয়ে নুরে রিফা স্নেহা দিনাজপুরের বিরামপুরে যান। রাতে রাজিব চৌধুরী ঘুমানোর পর ফাঁকা বাড়ি পেয়ে গভীর রাতে ডাকাত দল বাইরে থেকে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে দু’টি ঘরের আলমারি ভেঙে মেয়ের বিয়ের জন্য তৈরি ৮ ভরি ও বোনের ৫ ভরিসহ মোট ১৩ ভরি স্বর্ণের গয়না ও গচ্ছিত সাড়ে ৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

৩ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে বাড়িতে ডাকাতি

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার