Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে মহানগর জাতীয় ছাত্রশক্তির গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন

BN DESK
20 May 2026, 08:28 AM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং শিক্ষার্থীদের গ্রাফিতি পুনরায় অপসারণে পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের উদ্যোগে গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে রংপুর টাউন হল গেটে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের শিল্পকর্ম মুছে ফেলার অপচেষ্টা ইতিহাসকে বিকৃত করার শামিল। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন-জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম ও মেহেদী হাসান মীম, সংগঠক সাদিয়া ইসলাম অন্যন্যা, জাকারিয়া জিওন, বিজয় সুমন, সদস্য মিজানুর মুন্না এবং শিক্ষার্থী আদিবা ইবনাত প্রমুখ। পরে শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন করেন। 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে মহানগর জাতীয় ছাত্রশক্তির গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার