Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

BN DESK
10 October 2025, 11:42 AM পড়তে ১ মিনিট
রংপুরে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকায় নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। এ সময় ৩৩৬ বোতল ফেনসিডিল এবং ১৩১ বোতল এস্কাফ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো আতিকুল ইসলাম, সমোলা বেগম, হাবিবুর রহমান ও আরজুমান।
র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত আজ বুধবার (৬ আগস্ট) সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলার সদর উপজেলার চন্দপাট ইউনিয়নের শ্যামপুর বন্দরে পরিত্যক্ত মোটরসাইকেরের ট্যাঙ্কের ভিতরে বিশেষ কায়দায় রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক পৃথক অভিযানে ২ নারী ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় ফেনসিডিল ও এস্কাফ জব্দ করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার