Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে রোড ডিভাইডার পারাপারের সময় শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু

BN DESK
10 October 2025, 03:18 PM পড়তে ১ মিনিট
রংপুরে রোড ডিভাইডার পারাপারের সময় শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু
রংপুর প্রতিনিধি : রোড ডিভাইডার পাড়াপারের সময় কাভার্টভ্যানের ধাক্কায় তানিমা আক্তার পান্না ও আসাদুল ইসলাম আসাদ (৪০) নামে শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত শ্যালিকা পান্না নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর মেয়ে এবং দুলাভাই আসাদুল ইসলাম আসাদ নগরীর বালাপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা আনছার আলীর ছেলে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট)  বিকেলে রংপুর নগরীর তাজহাট থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
 
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক সাদ্দাম হোসেন (২৫) কে আটক করা হয়েছে। আটক সাদ্দাম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ইকরা ভাষা প্রধান পাড়ার অলিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, শ্যালিকাকে বাড়িতে পৌছে দেওয়ার জন্য মোটরসাইকেলে নিয়ে রোড ডিভাইডার অতিক্রম করার সময় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলকে।
 
এসময় মোটরসাইকেল থেকে পরে ঘটনাস্থলেই মারা যায় শ্যালিকা তানিমা আক্তার পান্না। পরে দুলাভাই আসাদুল ইসলাম আসাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক সাদ্দাম হোসেন (২৫) কে আটক করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে রোড ডিভাইডার পারাপারের সময় শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার