Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
03 September 2026, 03:39 PM পড়তে ১ মিনিট
রংপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা হতে ১৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আজ শনিবার (১২ জুলাই) ভোর রাতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-১৩। এসময় ট্রাকের পিছনের বডিতে থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৫৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মামুন আকন্দের ছেলে রবিউল ইসলাম (৩২), লালমনিরহাট জেলার আবুল কালাম আজাদের ছেলে মো. শাকিল আহমেদ ওরফে হৃদয় (২১)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার