Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:46 PM পড়তে ১ মিনিট
রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ জন নারীসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানার ৮ নং গুকুন্ডা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আফজালনগর গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৩ টি মোটরসাইকেল জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ সুমি বেগম (২৫), মোঃ রুবেল মিয়া (৩৯), মোঃ আজিজুল হাকিম নাইম (২৫), মোঃ নাদিম (৩৫) ও মোছাঃ এশা মনি (১৮)। এছাড়াও পৃথক অভিযানে বুধবার সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ৬নং বাউরা ইউপির ৩নং ওয়ার্ডস্থ জামগ্রামে  পলাতক আসামী আরিফের (৩৫) বাড়ীতে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার