Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

BN DESK
09 October 2025, 04:10 AM পড়তে ১ মিনিট
রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাবের পৃথক যৌথ অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৫ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম ও আসামিদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ১৮ জুলাই বিকেলে ভিকটিম মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষনিক ভিকটিম আসামিদের ঘর নির্মানে বাধা প্রদান করলে আসামিগণ ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে এবং হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত বুধবার দিনভর জিএমপি, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫), মোছাঃ লাইলী বেগম (২৮), মোঃ শহিদুল ইসলাম (২৬), ও মোঃ হাকিম আলীকে (২৮) গ্রেফতার করে। পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১৩  রংপুর এবং র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত বুধবার রাতে বাগেরহাট সদর মডেল থানার ভিভিআইপি মোড় সংলগ্ন যৌথ অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে। 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার