মফস্বল ডেস্ক : জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহিদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব।
এসময় রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজনসহ জেলা বিএনপি ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ের সম্মুখ সড়কে বিভাগীয় ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।