Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

BN DESK
10 October 2025, 12:22 AM পড়তে ১ মিনিট
রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

মফস্বল ডেস্ক: জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।  এ উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। পরে তাঁরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন।

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে এনসিপি।

বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে।এর আগে গত রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার