Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী 

BN DESK
03 September 2026, 03:43 PM পড়তে ১ মিনিট
রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী 

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এহেছানুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বিসিকের প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের যেকোন সমস্যায় সহযোগিতা করার আশ্বাস দেন। 
উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তার গুণাবলি, এসডব্লিউওটি এনালাইসিস, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, ব্যাংক ঋণপ্রাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। এ সময় বিসিকের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী 

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার