Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা জরিমানা

BN DESK
07 September 2026, 01:10 PM পড়তে ১ মিনিট
রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা জরিমানা

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় আরোগ্য হাসপাতালে অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন। অভিযানের সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালাসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সালমা ব্লাড ট্রান্সমিউটেশন সেন্টারের একজনের ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু অপারেশন থিয়েটার সিলগালা ও জরিমানার আদেশ প্রদান করেন।

এর আগে আরোগ্য হাসপাতালে ভর্তিচ্ছু বদরগঞ্জ লালদিঘি সরকারপাড়ার জমির উদ্দিনের মেয়ে মোকহার জাহান জুই (১১) পরবর্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গতকাল মঙ্গলবার রাতে আরোগ্য হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে স্বজনরা ওই শিশুর মরদেহ হাসপাতালের প্রধান ফটকের সামনে রাখে আন্দোলন করেন। রোগীর স্বজন সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মোকহার জাহান জুই (১১) নামে এক শিশুকে ভর্তি করা হয় আরোগ্য হাপসাতালে।

ওই রাতেই এপেন্ডিস অপারেশন করা হয়। একদিন পরে গত রোববার আবারো একটা অপারেশন করা হয়। তবে কি অপারেশন করা হয়েছে সেটি জানানো হয়নি রোগীর লোকজনকে। এরপর রোগীর অবস্থার অবনতি ঘটলে গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। শিশুর অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মো. মুজিব জানান, অপারেশনের পর কিডনি বিকল হবার কারণে এমন ঘটনা ঘটেছে। চিকিৎসায় কোন ধরণের গাফিলতি ছিলো না।

এদিকে একই সময়ে সালমা ব্লাড ট্রান্সমিউটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনের ৭ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু জানান, অপারেশন থিয়েটার অপরিষ্কার অপরিচ্ছন্ন সেই সাথে পর্যাপ্ত কোন ইকুইপমেন্ট ছিলো না।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে অপারেশনের সময় জরুরী ওষুধ না থাকা। এসব কারণে অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে এবং হাসপাতালের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা জরিমানা

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার