Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে সরকারি শিশু পরিবার পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী 

BN DESK
04 April 2026, 09:13 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রংপুর সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি নগরীর মডার্ন মোড়ের ধর্মদাসপুর এলাকায় পরিদর্শনে যান। 

পরিদর্শনে তিনি শিশু পরিবারে থাকা শিক্ষার্থীদের সাথে একান্তে কথা বলেন। এসময় তিনি তাদের কথা শোনেন এবং তাদের পড়ালেখায় উৎসাহ প্রদান করেন। সমাজকল্যাণ মন্ত্রী শিশু পরিবারের খাবারের মান, পোশাক এবং বাসস্থান, পড়ালেখা বিষয়ে খোঁজখবর নেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নির্মাণাধীন পাঁচ তলাবিশিষ্ট ডরমিটরি ভবন ও অন্যান্য ভবন পরিদর্শন করেন। নির্মাণাধীন ভবনের অগ্রগতি বিষয়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সাথে কথাও বলেন মন্ত্রী। 

রংপুরে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে মন্ত্রী সন্তোষজনক মন্তব্য করে বলেন, শিশু পরিরারের থাকা শিশুদের ১৮ বছর পর তাদের স্বাবলম্বি কীভাবে করা যায় এবং সমাজে বোঝা না করে সম্পদে পরিণত করা যায়, সে বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। 

এসময় উপস্থিত ছিলেন-রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হোসাইন, মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সমাজসেবার বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, জেলা সমাজসেবার উপপরিচালক এমদাদুল হক প্রামাণিক, সরকারী শিশু পরিবার বালকের উপতত্ত্বাবধায়ক মাহবুবুল আমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে সরকারি শিশু পরিবার পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী 

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার