Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

BN DESK
04 September 2026, 01:47 AM পড়তে ১ মিনিট
রংপুরে স্বর্ণের দোকানে চুরি

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর নগরীর বেতপট্টি এলাকা থেকে দিন-দুপুরে লক্ষ্মী জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনা ঘটেছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় একশ’র অধিক ভরি স্বর্ণ নিয়ে যায় তারা। যার বাজারমূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। গতকাল বুধবার দুপুরে স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

দোকানের কর্মচারী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ২ জন এবং ৩ জন করে দু’টি গ্রুপে ৫ জন নারী ওই দোকানে প্রবেশ করে। প্রবেশ করার পর গহনা দেখার নামে তারা সময়ক্ষেপন করতে থাকে এবং কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। কয়েকবার তারা গহনা ওয়াসের জন্য বাইরে পাঠায়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে এক কর্মচারীকে গহনা ওয়াসের নামে বাইরে পাঠিয়ে দোকানে থাকা অন্যজনকে ব্যস্ত রেখে ক্যাশের পাশে থেকে কৌশলে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়।

বিষয়টি বিকেল ৩টার দিকে টের পান দোকানের মালিক। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান তিনি। লক্ষ্মী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী অনিন্দ বসাক জানান, একদল প্রতারক নারী দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। যেখানে একশ’র বেশি ভরি স্বর্ণ ছিলো। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। সেগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা দরকার।

জুয়েলার্স ব্যবসায়ী সমিতি রংপুরের সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার কারণে অনিরাপদ হয়ে উঠছে স্বর্ণ ব্যবসায়ীরা। আমাদের এই ব্যবসায় নিরাপত্তা দরকার। নিরাপত্তা থাকলে খুব সহজে এরকম ঘটনা ঘটবে না। নগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা দরকার।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয় সেখানে। একজন অফিসার বিষয়টি দেখছেন। নগরীর অন্যান্য সিসি ক্যামেরা চেক করে চোরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার