Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে হত্যা চেষ্টা মামলায় পতিত আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ গ্রেফতার

BN DESK
09 September 2026, 07:45 AM পড়তে ১ মিনিট
রংপুরে হত্যা চেষ্টা মামলায় পতিত আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দায়ের করা হত্যা চেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে পতিত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার। গ্রেফতার হওয়া নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের হেডক্লার্ক ছিলেন। 

পুলিশ সুত্রে জানা যায়, তার নামে আরপিএমপি, রংপুর তাজহাট থানায় ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/১১৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে। মামলা নং-১৭। যা গত বছর ২৪ অক্টোবর দায়ের করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে নেছার আহমেদকে গ্রেফতার করা হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে হত্যা চেষ্টা মামলায় পতিত আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ গ্রেফতার

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার